
এনামুল হক,কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গল্প সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ মনন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি, গল্পকার ও শিল্পী আবদুল জলিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি, প্রাবন্ধিক ও সমালোচক গোলাম মোস্তফা আবদুল জলিলের হাতে এ পুরস্কার তুলে দেন।
সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ সৃজনশীল ও মানবিক বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে ধুনটের মনন সাহিত্য সংগঠন ছয়টি ক্যাটাগরিতে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত মনন সাহিত্য পুরস্কার প্রদান করেছে। দিনব্যাপী আয়োজনে সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছর একুশে বইমেলায় আবদুল জলিলের গল্পগ্রন্থ সর্বংসহা’ প্রকাশিত হয়েছে। বইটিতে মোট ১৩টি গল্প স্থান পেয়েছে।
গল্প সাহিত্যে তার এই স্বীকৃতি সাহিত্যাঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা
এ/হ