
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জিহাদ হাওলাদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলার ইকড়ি বাজার জামে মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিহাদ হাওলাদার ইকড়ি আতরখালী এলাকার মো. মশিউর হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...