
তৃষ্ণার্ত শকুন
ইয়াসমিন অজান্তা
অর্থের লোভে জিভ চকচক করে,
পিশাচের মতো ঘোরে দ্বারে দ্বারে।
টাকার নেশায় কাটে বিবেক ও নীতি,
লোভী পুরুষেরা গড়ে কুকর্মের গীতি।
নোটের বান্ডিলে চোখ ঠিকরে যে পড়ে,
স্বার্থের আগুনে সব পুড়িয়ে মারে।
বুকের ভেতর শুধু মুনাফার বাসনা,
নীতি-নৈতিকতা সব হয়েছে উপাসনা?
না, সব ভান! মুখে শুধু সাধুতার বুলি,
সুযোগ পেলে তাদের ইমান যায় খুলি।
টাকার তৃষ্ণা মিটে যেই না একরত্তি,
শুরু হয় তখন তার লোলুপ উন্মত্ততা আর শক্তি!
কাঞ্চনজঙ্ঘার বিভাজিকায় বাড়াও অপবিত্র হাত,
কামাতুর দৃষ্টিতে ধরনীর বুকে নামে নরকের রাত।
রূপ দেখে জিভে জল, পচে যায় মন,
নারীদেহ গ্রাস করতে কতই আয়োজন।
অর্থ আর মাংসের এই ক্ষুধার্ত পূজি,
ভদ্রতার মুখোশ পরা সব ইতর পাজি!
কোথাও আছে কি এতটুকু সততা বা লাজ?
লোভ আর কামনাই এদের আসল কাজ।
অর্থের পিয়াসী আর দেহের পশুবৃত্তি,
পুরুষের এই রূপ বড়োই দুর্গতি! জে/এ
29.10.2026
(বিঃ দ্রঃ সকলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়।)
