ধুনটে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলেসহ একই পরিবারের ৪ জন আহত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

জমিজমা নিয়ে বিরোধের জেরে বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে সহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালোপাড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, মালোপাড়া গ্রামের চন্দ্র হাওয়ালদার (৫৫), তার স্ত্রী ছবি রানী (৪৫), ছেলে সয়ন হাওয়ালদার (২৫) ও একই গ্রামের ভাগিনা সজল হাওয়ালদার (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, মালোপাড়া গ্রামের চন্দ্র হাওয়ালদারের সঙ্গে একই গ্রামের সনাতন হাওয়ালদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে শুক্রবার সকালে চন্দ্র হাওয়ালদারের স্ত্রী ছবি রানী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।

এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে আসেন ছেলে সয়ন বাবু হাওয়ালদার। তাকেও মারধর করা হয়। একই ঘটনায় চন্দ্র হাওয়ালদার ও তার ভাগিনা সুজন হাওয়ালদারও আহত হন। আহতদের মধ্যে ছবি রানী ও সয়ন বাবুর মাথায় রক্তাক্ত জখম হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসা নেন। এ ঘটনায় চন্দ্র হাওয়ালদার বাদি হয়ে সনাতন হাওয়ালদার সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

চন্দ্র হাওয়ালদারের অভিযোগ, সনাতন হাওয়ালদার, তার দুই ছেলে বিশ্বনাথ ও বিল্টু হাওয়ালদার এবং জামাতা অনিমেষ এ হামলার সঙ্গে জড়িত। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সনাতন হাওয়ালদার।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলেসহ একই পরিবারের ৪ জন আহত

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top