
কবিতা
মামার বাড়ি
মোঃ রফিকুল ইসলাম
মামার বাড়ি মধুর হাড়ি,
ছোট বেলায় শুনেছি কতো প্রবাদ
এখন শুধু এই কথা শুনে মনে হয় অনুতাপ।
যখন ছিলো নানা নানি যাইতাম খুশি মনে
তারা দুজন ভালোবাসতো মনে প্রাণে।
নানা নানি কতো ভালোবাসতো, আগলে রাখতো বুকে,
তাদের ছায়ায় কাটতো দিন যে পরম শান্তি সুখে।
যেদিন থেকে নানা নানি চলে গেলেন কবর পানে
সেইদিন থেকে আর হয়নি যাওয়া মামার বাড়ির টানে।
এখন মামা মামী আগের মতো আর নেয় কোনো খোঁজ
তাই তো সেই মামার বাড়ি যাওয়া হয়না রোজ।
মামার বাড়ি গিয়ে কতো করতাম আড়ি
মামী ডেকে নিয়ে খেতে দিতো পাটালি গুড় ও মুড়ি।
মামার বাড়ি গিয়ে কতো করতাম খুনসুটি
মামী ডেকে নিয়ে খেতে দিতো গোসতো ভাত ও রুটি।
নানা নানির জন্য দোয়া করি প্রতি মোনাজাতে
আল্লাহ যেন তাদের সুখে রাখেন জান্নাতে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...