শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

[print_bangla]

ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করাহয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক ও গাছ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণকরে। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম আকন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলমখোকা।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপিরসভাপতি স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং শেরপুর পৌরবিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন মুক্ত স্বাধীন মহিলা যুব উন্নয়ন সংস্থার পক্ষে সুইটি আক্তার মিষ্টি এবং অন্যান্য সংগঠনের পক্ষেনূরুল ইসলাম ও রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোকছেদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্রকোরআন থেকে তেলাওয়াত করেন মোহায়মিনুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন অমিত কুমার।আলোচনা সভা শেষেক্রেস্ট, সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক ও গাছ বিতরণ করা হয়।

ইফতেখার আলম
শেরপুর(বগুড়া) প্রতিনিধি
মোবাইল ০১৭১৬১০১১৬৭
১ নভেম্বর ২০২৬

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top