
মো,রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আওতাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে গজারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ উজ্জ্বল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান (জিয়া) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাইছার মিয়া,সাধারণ সম্পাদক
হানিফ দেওয়ান,
সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাজিম উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে লাকী আক্তার, মোঃ ইমনসহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কমিটিতে, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
উপজেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।