
মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি-
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন সহ-সভাপতি হাফিজুর রহমান রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সাবেক কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ এবং সদস্য জহুরুল হক ও শাফিয়ার রহমান।
সভায় দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি পলাশ কর্মকারকে সংগঠনের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দৈনিক প্রাণের বাংলাদেশের প্রতিনিধি ইসরাফিল আহম্মেদকে শর্ত সাপেক্ষে সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। জে/এ
