
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১নবেম্বর) বাঘা উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহতাব আলী এবং বাঘা পৌর শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন সহ বিএনপি ও শ্রমিক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মসংস্থানের নিরাপত্তা এবং শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিতে নবনির্বাচিত এই ২১ সদস্যের কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ পরিবহন শ্রমিকদের যেকোনো যুক্তিযুক্ত দাবি ও কল্যাণে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বাঘা উপজেলা শ্রমিক দল ও পৌর বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পরিবহন খাতকে আরও সুসংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।