পঞ্চগড়ে নারীকে ধর্ষণের পর নৃশংস হ-ত্যা, যুবকের মৃত্যু-দণ্ড

[print_bangla]

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-

পঞ্চগড়ের আটোয়ারীতে এক নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৪ জানুয়ারি ভোরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনের অদূরে এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ওই নারীকে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যু মামলা হলেও দীর্ঘদিন ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পরে ঠাকুরগাঁওয়ের একটি পরিবার ওই নারীকে তাদের মেয়ে মনে করে মরদেহের দাফন সম্পন্ন করে। ঘটনার প্রায় দুই মাস পর ৮ মার্চ রাতে কিসমত এলাকায় ইজিবাইক চুরির সময় ইজিবাইকসহ রিফাত বিন সাজ্জাদকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাঁর মোবাইল ফোনে ওই নারীর ভিডিও দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পুলিশের কাছে দেওয়া জবানবন্দি ও মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি রাতে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড়ে ফেরার পথে ওই নারীর সঙ্গে রিফাতের পরিচয় হয়। পরে তাঁকে প্রলোভন দেখিয়ে কিসমত রেলস্টেশনে নামিয়ে নেওয়া হয়। এরপর শাপলা কিন্ডারগার্টেনের একটি পরিত্যক্ত ঘর ও সুপারি বাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
একপর্যায়ে ওই নারী রিফাতের কাছে মোবাইল ফোন ও টাকা দাবি করলে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে রিফাত ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে মরদেহের বিভিন্ন স্থানে আঘাত করে ঘটনাটি আড়াল করতে মরদেহ রেললাইনের ওপর ফেলে রেখে পালিয়ে যান বলে মামলার বিবরণে উঠে আসে। এ ঘটনায় আটোয়ারী থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়ে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) খলিলুর রহমান বলেন, মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ রায় ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে নারীকে ধর্ষণের পর নৃশংস হ-ত্যা, যুবকের মৃত্যু-দণ্ড

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top