টেকনাফে সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

[print_bangla]

 

আবু বক্কর কক্স বাজার জেলা প্রতিনিধি
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভির সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।
মিয়ানমার পাচারকালে কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভির সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভির সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি পালানোর চেষ্টা করে।পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করা হয়। এ সময় বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

Abu Yousuf khan

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

টেকনাফে সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top