
স্টাফ রিপোর্টার : কাজিপুরের বালু পরিবহনে যুক্ত গাড়িগুলোকে আইন মানাতে এবার কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বার বার সতর্ক করার পরেও পরিবহনে যুক্ত গাড়িগুলোর মালিক চালকগণ তা শুনছিলেন না। আজ
আজ শনিবার বিকেলে কাজিপুর উপজেলার মেঘাই-তে মোবাইল কোর্ট পরিচালনাকালে ০৩টি ট্রাকে বালু ওভারলোড করায় এবং ঠিকমতো বালু ঢেকে না নেওয়ায় ০৩ জন ট্রাক ড্রাইভারকে মোট ১৮০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়৷
এছাড়া ০৪ জন মোটসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট পরিধান না করার অপরাধে মোট ৩০০০/- অর্থদণ্ড প্রদান করেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।
এছাড়াও মেঘাই-তে অবস্থিত একটি ফার্মেসিতে ওষুধের ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় এবং ফার্মেসিতে ধুলাবালিযুক্ত নোংরা পরিবেশ থাকায় ২০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, নিয়ম না মানা পরিবহন ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।