
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার জেলার, আদমদীঘি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
( ১ নভেম্বর রবিবার ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, অফিস সহকারী কুতুব উল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪ জন যুবকের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...