
এনামুল হক, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : নানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি প্রতিপাদ্য ছিলো,” দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ। ” রোববার (১ নভেম্বর) সকালে
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।
যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান বাবলু প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলম।
অনুষ্ঠানে চারজন যুবক ও নারীকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়। এছাড়া বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ/হ
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...