ধুনটে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ২১ সদস্যের কমিটি গঠন সভাপতি সাগর, সম্পাদক নাজমুল

[print_bangla]

স্টাফ রিপোর্টার ;
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) ২১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন শাখা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
৩০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির প্রকাশিত কমিটি গঠনসংক্রান্ত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে  নাট্যকার,  গীতিকার ও  নির্দেশক . জাহিদ হাসান সাগরকে সভাপতি, মো. আহসান হাবিবকে সিনিয়র সহসভাপতি এবং মো. জাকিরুল আলম (হিরা) ও মো. আমিরুল ইসলাম মণ্ডলকে সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া মো. নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. হযরত আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, নারী সম্পাদক, শিক্ষা সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, ধর্ম সম্পাদক, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি মানবাধিকার সুরক্ষা এবং মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত কমিটি কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ/ জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ২১ সদস্যের কমিটি গঠন সভাপতি সাগর, সম্পাদক নাজমুল

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top