বাঘাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত

[print_bangla]

 

মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আজ রবিবার ১ নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশাদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।

বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দেওয়া প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বেশ কয়েকজন যুবকের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও স্থানীয় তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top