
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রমীলা নারী ফুটবল টুর্ণামেন্টে যশোর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে পঞ্চগড়ের বোদা টুস্টার ফুটবল চ্যাম্পিয়ান হয়েছে।
(৩১ অক্টোবর শনিবার ) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের ঈশ্বর,পুর্ণ,জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নারী ফুটবল টুর্নামেন্ট এর খেলা দেখার জন্য কয়েক হাজার দর্শকের আগমন ঘটে।
নারী ফুটবল টুর্ণামেন্টের কারনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়।
ফুটবল টুর্ণামেন্টে খেলায় অংশ গ্রহন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত নারী ফুটবলার ইশিতা,বিউটি কুইন সুর্বণা এবং জাতীয় পর্যায়ের খেলোয়ার ও গোলরক্ষক জবা। খেলা পরিচালনা করেন,রেজাউল করিম স্বপন,শাহিন আলম ও শাকিল হোসেন।
খেলা শেষে বিজয়ী ও রার্নাসআপ দের মাঝে পুরস্কার বিতরন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো,জামিরুল ইসলাম, উপজেলা বিএনপি ‘র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত )মোসলেম উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নের্তৃবর্গসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।