নওগাঁ জেলা স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক : মোহাম্মদ সাইফুল ইসলাম

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

নওগাঁ জেলা স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

(৩১ অক্টোবর শনিবার ) আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক।

এ সময় তাঁরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সুন্দর পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে স্টেডিয়াম প্রাঙ্গণকে আরও সবুজ ও নান্দনিক করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁ জেলা স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক : মোহাম্মদ সাইফুল ইসলাম

৩১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top