
জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলায় চলতি বছরে এইচ এস সি,আলিম ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। উপজেলায় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন শিক্ষার্থী।
এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৭ জন ও আলিম পরীক্ষায় ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে কাউনিয়া উপজেলার ১০টি কলেজের মধ্যে কাউনিয়া কলেজ থেকে ১১জন, কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে ১জন, জন,হারাগাছ সরকারি কলেজ থেকে ২ জন, মীরবাগ ডিগ্রি কলেজ থেকে ২ জন,হারাগাছ মডেল কলেজ থেকে ১ সহ মোট ১৭ জন শিক্ষার্থী এবং উপজেলার ৮ মাদ্রাসার মধ্যে নিজপাড়া সিনিয়র মাদ্রাসা থেকে ৪ জন এবং টেপামধুপুর আউলিয়া মাদ্রাসা থেকে ৩ জন সহ মোট ৭ জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী এ ফলাফল জানিয়েছেন।
এ/জে