ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে শূন্য পাস, রাণীশংকৈলে ৩টি

[print_bangla]

ঠাকুরগাঁও প্রতিনিধি:
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফলে ঠাকুরগাঁও জেলায় ভয়াবহ বিপর্যয়। জেলার ৯টি কলেজে একজন শিক্ষার্থীও পাস করেনি। এর মধ্যে রাণীশংকৈল উপজেলারই ৩টি কলেজ রয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।   শূন্য পাস করা কলেজগুলোর তালিকা:

বালিয়াডাঙ্গী উপজেলা:
১. হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ
২. রত্নাই বাগুল্লাবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজ
৩. মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ

ঠাকুরগাঁও সদর উপজেলা:
৪. কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ
৫. সালন্দর মহিলা কলেজ

পীরগঞ্জ উপজেলা:
৬. একতিয়ারপুর শহীদ সালাহউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ

রাণীশংকৈল উপজেলা:
৭. রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ
৮. ধুলঝাড়ী স্কুল অ্যান্ড কলেজ
৯. গোগোর কলেজ

একটি জেলায় ৯টি প্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। শিক্ষার মান, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং সঠিক তদারকির অভাবকেই এর জন্য দায়ী করছেন সচেতন মহল।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে শূন্য পাস, রাণীশংকৈলে ৩টি

৩১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top