
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
শনিবার (৩১ অক্টোবর ) বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আয়োজনে নাটোরের রাজবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও যুগ্মসচিব, রাজশাহী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোছাঃ সুমনী আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর এবং সভাপতি, বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলা, মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, নাটোর, আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম, যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস, মোঃ সাইফুল হক, ক্যাম্প চিফ ও সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল, মোঃ রহিম নেওয়াজ, প্রশাসক, জেলা পরিষদ, নাটোর, মোঃ আব্দুস সালাম, বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), রাজশাহী, মো:সাইফুল ইসলাম,এলটি সহ আঞ্চলিক স্কাউটস এর নেতৃবৃন্দ সহ প্রিয় কাব স্কাউট, ইউনিট লিডার, ক্যাম্প অফিশিয়াল ও রোভার স্কাউটস সেচ্ছাসেবক বৃন্দ।
ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্বনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরী ১২টি উচ্ছাস ও পাঁচটি উৎসবে আয়োজন করা হয়েছে।
নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা ও বন্ধুত্বের চেতনায় মুখরিত হোক ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬