
শহিদুল ইসলাম, সোনাগাজী
“সুশোভিত জীবন ও সমৃদ্ধ মানবতার প্রত্যাশায় আমরা এক ও অভিন্ন” এই স্লোগানকে সামনে রেখে সোনাগাজীতে অনুষ্ঠিত হয়েছে শামছুল আমিন (বাচ্চু মিয়া) ফাউন্ডেশনের আয়োজনে ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান- ২০২৬ইং’.
আজ শনিবার (৩১শে অক্টোবর ২০২৬ ইং) বেলা ২:৩০ মিনিটে তাকিয়া বাজারস্থ ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামছুল আমিন (বাচ্চু মিয়া) ফাউন্ডেশনের সভাপতি এবং প্রখ্যাত পেডিয়াট্রিক্সের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান জনাব মাহবুবুল হক মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাম উদ্দিন, ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোরশেদ আলম সেলিম, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শামছুল আমিন (বাচ্চু মিয়া) ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব হাবিব উল্লাহ পারভেজ। এছাড়া অনুষ্ঠানে প্রধান কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) হিসেবে উপস্থিত ছিলেন শামছুল আমিন (বাচ্চু মিয়া) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কার্ডিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. খালেদ মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা সুশোভিত জীবন ও সমৃদ্ধ মানবতা গঠনে শিক্ষার গুরুত্ব এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।