ধুনটে জাতীয় যুব দিবস পালিত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

দক্ষ যুব গড়বে দেশ’ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১১টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।

উল্লেখ্য,আলোচনা সভা শেষে উপজেলার ৮জন যুব উদ্যোক্তার মাঝে ১০লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে আগামী ৭ই নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে জাতীয় যুব দিবস পালিত

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top