বাঘার “৯০” এর বন্ধু মহলের আনন্দ ভ্রমণ!  

[print_bangla]

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

 

ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে রাজশাহীর বাঘা উপজেলার “৯০” এর বন্ধুদের উদ্যোগে এক মনোমুগ্ধকর আনন্দ ভ্রমণ ও ট্যুর সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে ২ দিনব্যাপী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার অন্যতম জনপ্রিয় ভ্রমণের স্থান বাংলাবান্ধা জিরো পয়েন্ট স্থলবন্দর, ‘কাজী অ্যান্ড কাজী টি এস্টেট’ অর্থাৎ সমতল চা বাগান এবং রওশনপুরের ‘কাজী অ্যান্ড কাজী আনান্দধারা, বড় বিল্লাহ কাঁচা পাতার চাবাগান, ডাকবাংলো মহানন্দা নদীর কিনারা থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবলোকন, নদী থেকে  বালি ও পাথর উত্তলোন এর দৃশ্য দেখা এবং পুরাতন বাজার ভ্রমন স্পটসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন বন্ধু মহলের সদস্যরা।

দুইদিনব্যাপী এই আয়োজনে ছিল প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভুরিভোজ এবং বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা। ভ্রমনস্থানের সৌন্দর্যের মাঝে বন্ধুদের এমন মিলনমেলা পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

ট্যুর শেষে বন্ধু মহলের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান বিপ্লব বলেন, “দীর্ঘদিন পর বন্ধুরা একসাথে হতে পেরে আমরা আনন্দিত। এই ভ্রমণ আমাদের কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা জোগাবে এবং আমাদের পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।” আগামীতেও এই ধরণের আনন্দের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বন্ধু মহলের পক্ষে কারুজ্জামান সেন্টু বলেন, এই ভ্রমণ আমাদের জন্য শুধু বিনোদনই নয়, বরং পরস্পরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলার একটি সুযোগ। আশা করি ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ গ্রহণ করলে বন্ধুত্বের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।

আনন্দ ভ্রমণে বন্ধু মহলের যারা উপস্থিত ছিলেন দুলাল হোসেন সোহাগ, মোশারফ হোসেন, ইকবাল হোসাইন, মোহাঃ আসলাম আলী, শহীদুল ইসলাম, সালাউদ্দিন মিটার, পলাশ আহমেদ, জহুরুল ইসলাম, রান্টু, সুলতান আহমেদ, হিরা মিঞা, তারিকুল ইসলাম, হাসমত আলী, সাইফুল ইসলাম (১), সাইফুল ইসলাম (২) প্রমুখ।

ভ্রমণ শেষে সকলে একসাথে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘার "৯০" এর বন্ধু মহলের আনন্দ ভ্রমণ!  

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top