মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়ায় বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস, দুর্ঘটনার শঙ্কা

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে সড়কের একটি অংশে ধস দেখা দিয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর পাশের সড়কের একাংশ দেবে গিয়ে বড় ফাটল সৃষ্টি হয়েছে। ধসে যাওয়া অংশে সড়কের প্রস্থ কমে যাওয়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্ন না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বয়তুল্ল্যাহ সেতু আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোর একটি। প্রতিদিন এ সড়ক দিয়ে ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করে। ধসে পড়া অংশটি দ্রুত মেরামত না করলে ভারী যানবাহন চলাচলের সময় সড়কের আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এলাকাবাসী প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাময়িক ভাবে সতর্কতামূলক সাইনবোর্ড, বাঁশের বেড়া বা ব্যারিকেড স্থাপন করা জরুরি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সংস্কারকাজ শুরু করে সড়কটিকে নিরাপদ করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়ায় বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস, দুর্ঘটনার শঙ্কা

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top