কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

[print_bangla]

কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার।

গত ০৬ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৫মিনিটে এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীত পাশে অবস্থিত ‘ইসলামিয়া কুলিং কর্নার’ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম (শহিদ) (২৭) কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা (খাজা মঞ্জিল) এলাকার বাসিন্দা মোহাম্মদ হোছাইনের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে।
উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top