বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

[print_bangla]

এম এ রশীদ:

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় হাসান আহমদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরশহরের দিঘিরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।

স্থানীয়রা জানান, জরুরি প্রয়োজনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তার বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top