সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী-জিএম সিরাজ এমপি

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে এক্ষেত্রে সকল সম্প্রদায়েরই দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন যেকোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে।

বুধবার দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতির হাতে সরকারি সহায়তার চাল ও কাপড় বিতরণ এবং মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, বেলাল হোসেন বাবু, মাসুদুল হক বাচ্চু, সোনিতা নাছরিন, আনোয়ারুল ইসলাম, হাসানুল করিম পুটু, আব্দুল কাদের ও নুরুন্নবী আকন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী-জিএম সিরাজ এমপি

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top