রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে রাজশাহী আগমন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর আর এমপি

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রাজশাহীতে আগমন করেন।

এ সময় শাহমখদুম বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সফরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রাজশাহী মহানগরীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জনসভায় অংশগ্রহণ ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহী ত্যাগের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান।

এ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মাননীয় প্রধানমন্ত্রীর বিদায়লগ্নে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আরএমপির পুলিশ কমিশনার সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলো তিনি পর্যবেক্ষণ করেন।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে রাজশাহী আগমন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর আর এমপি

২১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top