মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ২

[print_bangla]

মোটরসাইকেলে করে মাংস বহনের অভিযোগে আটক দুজন; একজন পল্লী বিদ্যুতে কর্মরত

এমএফএইচ রাজু | মঠবাড়িয়া (পিরোজপুর) | ৪ নভেম্বর ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই হৃদয় চাকলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে আনুমানিক ২০ কেজি মাংস পাওয়া যায়। পরে মাংসগুলো জব্দ করে গ্রেপ্তার দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

উদ্ধার করা মাংসের বিষয়ে আইনগত ব্যবস্থা এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ২

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top