নওগাঁয় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে পুনাকের টিকাদান কর্মসূচি

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁর উদ্যোগে এবং ইনসেপ্টার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক এর সহধর্মিণী মিজ্‌ মুর্শিদা হক মুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, নওগাঁর সভানেত্রী ডা. মোসা. আমিনা ফেরদৌস।

কর্মসূচিতে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং এ রোগ থেকে সুরক্ষায় টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁয় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে পুনাকের টিকাদান কর্মসূচি

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top