
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, বিপিএম রাজশাহীতে আগমন করেছেন।
বুধবার (৪ নভেম্বর-২০২৬ ) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ রাজশাহী রেঞ্জ ও পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিরিক্ত আইজিপির রাজশাহী আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
বাংলাদেশ পুলিশের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিনের এ সফরকে ঘিরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাতের সুযোগ সৃষ্টি হয়।