পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

[print_bangla]

 

মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি : –
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে উদ্যোগ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বি বি শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী সুমন আহম্মেদ নিজ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেন।

চারা বিতরণকালে শিক্ষার্থীদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা, পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে কিংবা উপযুক্ত স্থানে প্রাপ্ত চারাগুলো রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশাখা রানী মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরজিৎ ঘোষ দেবেন, শিক্ষক সুপ্রিয় কুমার ঘোষ, সুফিয়া খাতুন, আসমা খাতুন, রাশেদুজ্জামান, ফারজানা খাতুন ও রুমা খাতুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, মুজিবুর রহমান, হুমায়ুন সরদার, ইউনুস গাজী, শফিকুল ইসলাম, ইব্রাহিম সরদার, রুহুল আমিন সরদার, মনিরুল ইসলাম, হালিম গাজী, মালেক ও নওশের আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকেরা মনে করেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মতো ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও পরিচর্যার মানসিকতা তৈরি হলে সমাজে বৃক্ষরোপণ আন্দোলন আরও বিস্তৃত হবে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top