মাগুরার শ্রীপুরে ৩ ল্যাবে একই রোগীর রক্ত পরিক্ষায় ৩ রকম রেজাল্ট

[print_bangla]

 

মাগুরা প্রতিনিধি

একই দিনে একই রোগীর রক্ত পরীক্ষায় সরকারি ও বেসরকারি ল্যাবের রিপোর্টে আকাশ-পাতাল অমিল পাওয়া গেছে মাগুরার শ্রীপুরে।
গত ২০ জুন অনিক মোল্ল্যা (২৪) নামের এক যুবকের জন্ডিস পরীক্ষা (Serum Bilirubin) করানো হলে এই বিভ্রান্তি তৈরি হয়।

​শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রিপোর্টে বিলিরুবিনের মাত্রা আসে ০.৮০ mg/dl (সম্পূর্ণ স্বাভাবিক)। অথচ একই দিনে পিয়ারলেস মেডিকেল ও ডক্টরস ল্যাবের রিপোর্টে তা আসে যথাক্রমে ২.৩৪ mg/dl ও ২.৫৬ mg/dl (যা জন্ডিসের লক্ষণ)।
​দুটি বেসরকারি ল্যাবের ফলাফল প্রায় একই আসায়, সরকারি হাসপাতালের ল্যাবের আধুনিকায়ন, রিএজেন্টের গুণগত মান এবং পরীক্ষার নির্ভুলতা নিয়ে স্থানীয়দের মাঝে বড় ধরনের প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন ভুল রিপোর্টের দায় নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাগুরার শ্রীপুরে ৩ ল্যাবে একই রোগীর রক্ত পরিক্ষায় ৩ রকম রেজাল্ট

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top