রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

আদমদীঘিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে আগামী গড়ি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব, সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. সালাউদ্দিন (বাবুর) সঞ্চালনায় এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোছা. শারমিন জাহান বিউটি। এ অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন, উপজেলা এফ পি ও ডা. ফজলে রাব্বি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, থানা ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, চাঁপাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতিয়ান গ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন তালুকদার, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিমুদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক ফজলুল বারী, শাহীনা আক্তার, শ্রী রঞ্জলি রানী সহ সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মো. ইমরান হোসেন এবং রঞ্জলী রানী কে পুরষ্কার স্বরুপ কর্মরত শ্রেষ্ঠত্বের স্মারক প্রদান করা হয়। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top