রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে “বিশ্ব জনসংখ্যা দিবস” উপলক্ষে থিম সং সম্প্রচার এবং ডকুমেন্টারি প্রচার, আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে- সিরাজগঞ্জে “বিশ্বজনসংখ্যা দিবস” (World Population Day) ১১জুলাই উদযাপন উপলক্ষে- থিম সং সম্প্রচার এবং  ডকুমেন্টারি প্রচার, আলোচনাসভা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে, রবিবার (১২ জুলাই-২০২৬ খ্রি.) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুরুন নাহার বেগম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক রেবেকা সুলতানা এবং উপস্থাপনা করেন, ডাঃ আল ইমরান। এসময়ে অনুষ্ঠানে, পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জ কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

জানা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা, লিঙ্গ সমতা এবং টেকসই উন্নয়ন সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। ১৯৮৭ খ্রি. ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি বা ৫ বিলিয়নে পৌঁছানোর ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের উদ্যোগে ১৯৮৯ খ্রি. এই দিবসটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি পালনের মূল উদ্দেশ্যগুলো হলো-জনসচেতনতা বৃদ্ধি-অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, দারিদ্র্য ও মানবাধিকার নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। পরিবার পরিকল্পনা-পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। স্বাস্থ্যসেবা ও অধিকার-মাতৃস্বাস্থ্য উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। টেকসই উন্নয়নঃ-জনসংখ্যা ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি টেকসই ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে "বিশ্ব জনসংখ্যা দিবস" উপলক্ষে থিম সং সম্প্রচার এবং ডকুমেন্টারি প্রচার, আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত 

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top