কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

[print_bangla]

এনামুল হক, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।

অনুষ্ঠানে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। উন্মুক্ত আলোচনায় অংশ নেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল জলিল, বালু ব্যবাসীয়দের পক্ষে হিল্লোল তালুকদার।

যমুনায় মা ইলিশ নিধনের বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শরিফুল ইসলাম। উপজেলার ঐহিত্যবাহী সোনামুখী মেলার আইন শৃঙ্খলা রক্ষায় মেলা কমিটির সভাপতি আব্দুস সালামকে সরকারী নীতি মেনে মেলা পরিচালনার জন্যে বিশেষভাবে নির্দেশ দেন ইউএনও। এছাড়া আসছে শীত মৌসুমে বোরো ধান চাষের জন্য সেচ সংযোগের ট্রান্সফর্মার চুরি রোধকল্পে ব্যবস্থা নেবার আহবান জানিয়ে কাজিপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মাইদুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় ইউএনও শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান দিপু, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা প্রমূখ।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top