ভাণ্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের সঙ্গে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময়

[print_bangla]

মাদক, ইভটিজিং ও অপরাধ দমনে প্রশাসন-জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী ভাণ্ডারিয়া উপজেলার সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার।

সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম গতিশীল করা, সেবার মান নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যার সমাধানে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতা কামনা করেন।

এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসহ জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সরকারি দপ্তরে জনসাধারণের সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও পরামর্শ দেন জেলা প্রশাসক।

সভায় বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান ও সমাজসেবক জুলফিকার আলী হায়দার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ), পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদার এবং সাংবাদিক এইচ এম জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যার পাশাপাশি মাদক, ইভটিজিং ও অন্যান্য অপরাধ প্রতিরোধের বিষয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের সঙ্গে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময়

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top