ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

[print_bangla]

এম এ রশীদ :

নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১৩২ কেভি সঞ্চালন লাইনের কয়েকটি লাইন বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিয়ানীবাজারেও সাময়িক লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পল্লী বিদ্যুৎ সমিতি, বিয়ানীবাজারের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পার্থ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হওয়ার পর আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১৩২ কেভি সঞ্চালন লাইনের কয়েকটি লাইন ট্রিপ করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

পার্থ চক্রবর্তী আরও জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক লোডশেডিংয়ের মুখে পড়তে হতে পারে। এ অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছেন তিনি।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিয়ানীবাজারের গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top