আদমদীঘি থানার নবাগত ওসির বার্তা: গ্রাম পুলিশদের সততা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ দূর করতে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, বগুড়া জেলার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম ।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় আদমদীঘি থানা প্রাঙ্গণে আয়োজিত, উপজেলার ০৬ টি ইউনিয়নের সাপ্তাহিক গ্রাম পুলিশ প্যারেডে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশ প্রদান করেন।

​প্যারেড পরিদর্শনের পর গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ওসি মো.জামিরুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিংয়ের মতো ব্যাধি দূর করতে গ্রাম পুলিশকে একদম তৃণমূল পর্যায়ে সতর্ক প্রহরী হিসেবে কাজ করতে হবে।

নিজ নিজ এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই তা দ্রুত থানাকে জানানোর নির্দেশ দেন তিনি।

​দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর জোর দিয়ে তিনি আরও জানান, গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই এবং কনস্টেবলগণ।

প্যারেডে উপস্থিত গ্রাম পুলিশদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘি থানার নবাগত ওসির বার্তা: গ্রাম পুলিশদের সততা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top