উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫ এর অভিযান: ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার

[print_bangla]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫ এর অভিযান: ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি জসিম উদ্দিন(২৭)’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প।

অদ্য (২৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টায় এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের পেশাদার ও সময়োপযোগী অভিযানে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন(২৭) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৩নং হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগম দম্পতির সন্তান।
তার বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। সে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫ এর অভিযান: ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top