নবান্ন এসেছে ফিরে

[print_bangla]

নবান্ন এসেছে ফিরে

কলমে: রিতুনুর

এসেছে ফিরে আবার নবান্ন,
হালকা ঠান্ডা গায়ে লাগে,
পিঠা খেতে ইচ্ছে কার না মনে জাগে!

নতুন ধানের পিঠা খেতে বড় মিঠা।

বিলের শাপলা তুলে বেঁধে নিয়ে চুলে,
গাঁয়ের মা-বোনেরা আনন্দ-উল্লাসে মাতে,
ঝুনুর ঝুনুর চুড়ি বাজে হাতে।

নানান জাতের পিঠা বানায় ঢাঁকিতে চাউল কুটে,
রসের কুলি, পাটিসাপটা, দুধ-চিতই—
নাম শুনলেই হৃদয় ভরে ওঠে।

আরো আছে ধনেপাতার ভর্তা, শুটকি ভর্তা,
সরষে ভর্তা আর শোল মাছের ঝোল;
ঢোলকীরা ঢোল নিয়ে বাজায় আনন্দের ঢোল।

আউল-বাউল, জারি-সারি, মারফতি গান নবান্নে বাজে,
ময়না-টিয়া উড়ে এসে জামাই-বউ সাজে।

গাছিরা খেজুরের গাছ কাটে, রসে টুপটুপ,
মৌমাছিরা এসে খুশিতে হাঁড়িতে দেয় ডুব।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নবান্ন এসেছে ফিরে

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top