রংপুর জেলা পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামের মৃত্যুতে রংপুর রেঞ্জ ডিআইজি’র গভীর শোক প্রকাশ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

সোমবার (২৬ অক্টোবর ২০২৬ ) রংপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রফিকুল ইসলাম (বিপি-৭৯০১০৭৩৪৬০)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম অদ্য ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ০৬টা ৫০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর নিজ জেলা লালমনিরহাট।

মরহুম মো. রফিকুল ইসলাম ২০০১ সালে সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২৭ জুলাই ২০২৫ খ্রি. থেকে রংপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং সর্বশেষ মোটরযান শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে পিএলআইডি ও কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি থাইল্যান্ডের ব্যাংককেও চিকিৎসা গ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে রংপুর রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রংপুর জেলা পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামের মৃত্যুতে রংপুর রেঞ্জ ডিআইজি'র গভীর শোক প্রকাশ

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top