ধুনটে নিরাপদ সড়ক চাই সংগঠনের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ার ধুনটে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।

বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কারিমুল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাংবাদিক অপূর্ণ রুবেল ও ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এসময় বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য রাসেল মাহমুদ সহ স্থানীয় বিশিষ্টজন ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে নিরাপদ সড়ক চাই সংগঠনের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top