নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর সকালে কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০) তাঁর মোটরসাইকেলটি শয়নকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজন ও পুলিশের সহযোগিতায় রাণীনগরের করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা করা হয়েছে। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top