
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বোর্ণী ধর্মপল্লীতে ধর্মীয় মর্যাদা, প্রার্থনা ও আনন্দঘন পরিবেশে হস্তার্পণ সংস্কার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর-২০২৬) খ্রিস্টযাগে বিশপ জের্ভাস রোজারিও ৮০ জন ছেলেমেয়েকে হস্তার্পণ সংস্কার প্রদান করেন।
খ্রিস্টযাগে বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও, ফাদার যোহন মিন্টু রায়, ফাদার প্রদীপ রোজারিও, ফাদার শেখর রোজারিও এবং সিস্টারগণ উপস্থিত ছিলেন।
বিশপ জের্ভাস রোজারিও হস্তার্পণ গ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে খ্রিস্টিয় জীবনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
তিনি পরস্পরকে ভালোবাসা, পাপের পথ থেকে দূরে থাকা, ঈশ্বরের বাণীপ্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা এবং নিয়মিত প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
তিনি তাঁদের জীবনে খ্রিস্টের শিক্ষা অনুসরণ করে পরিবার, সমাজ ও মণ্ডলিতে বিশ্বাসের জীবন্ত সাক্ষী হয়ে ওঠার জন্য উৎসাহিত করেন।