বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

রবিবার (২৫ অক্টোবর ) বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শনকালে শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

সেইসাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান।

এ সময় বগুড়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top