শিবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কিচক ইউনিয়ন ভেন্যুর শুভ উদ্বোধন

[print_bangla]

​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭’-এর কিচক ইউনিয়ন ভেন্যু হিসেবে শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভেন্যু উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম। অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন মোঃ মাছুম রহমান। ​উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শারীরিক শিক্ষা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোঃ রাকিবুল ইসলাম, পাতাইর ধুলাঝাড়া দাখিল মাদ্রাসার মোঃ আনোয়ার হোসেন, কিচক বালিকা বিদ্যালয়ের রওশন আক্তার জাহান, কিচক উচ্চ বিদ্যালয়ের মোঃ আল আমিন, শোলাগাড়ী শাহ লস্কর দাখিল মাদ্রাসার মোঃ আবু হাসান, চল্লিশছত্র মহিলা দাখিল মাদ্রাসার জয়নাব বানু এবং ধারিয়া গাংগইট দাখিল মাদ্রাসার মোঃ ইকবাল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ভেন্যু উদ্বোধনের মাধ্যমে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের খেলাধুলা ও সহপাঠ্য কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কিচক ইউনিয়ন ভেন্যুর শুভ উদ্বোধন

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top