হরিণাকুণ্ডুতে কৃষক সমাবেশ: প্রটোকল জটিলতায় ডিসি ও দলীয় ব্যস্ততায় আসেননি অতিথিরা, জনমনে তীব্র ক্ষোভ

[print_bangla]

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ:

মঙ্গলবার ২৭ অক্টোবর ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিরাপদ খাদ্য, মাটির স্বাস্থ্য সুরক্ষা, দুর্নীতিমুক্ত কৃষিখাত এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে আয়োজিত একটি কৃষক সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ব্যানার ও প্রচারণায় নাম থাকলেও শেষ মুহূর্তে প্রধান ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের কেউই অনুষ্ঠানে উপস্থিত হননি। প্রশাসনের দাবি, স্থানীয় প্রটোকল কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে সৃষ্ট প্রটোকল জটিলতার জন্যই জেলা প্রশাসক শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন।
আজ ২৭ অক্টোবর (মঙ্গলবার) বেলা ২ ঘটিকায় হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারে ‘বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশন’ ৪নং কাপাশহাটিয়া ইউনিয়ন শাখার আয়োজনে এবং ইনটেক এগ্রো ইন্ডাস্ট্রির সৌজন্যে আয়োজিত আলোচনা সভায় প্রশাসক জনাব মোঃ আব্দুল মজিদসহ শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত হওয়ার কথা ছিল। শীর্ষ অতিথিদের উপস্থিতির খবর শুনে দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক সমাবেশে যোগ দেন। কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ অতিথিদের কেউই অনুষ্ঠানে অংশ না নেওয়ায় সমাবেশে আগত সাধারণ কৃষক ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তারা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের কাছে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনিক প্রটোকল ভঙ্গের বিষয়ে প্রধান অতিথি ও ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রটোকল নিশ্চিত করার মতো দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। এই প্রটোকল সংক্রান্ত জটিলতার কারণেই তিনি শেষ মুহূর্তে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

অনুসন্ধানে জানা যায়, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন বর্তমানে ছুটিতে থাকায় স্থানীয় ভাবে এই প্রটোকল ঘাটতি তৈরি হয়। মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউএনও ছুটিতে থাকার বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে, অনুপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আজ ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী থাকায় দলীয় কর্মসূচির বিশেষ ব্যস্ততার কারণে তারা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে সমাবেশে আমন্ত্রিত সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থিত থেকে কারিগরি ও সচেতনতামূলক বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মোমিন এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। তারা ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে মাটির স্বাস্থ্য সুরক্ষা, রাসায়নিক সারের অপব্যবহার রোধ এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধির জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসানুল ইসলাম ডন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি খান মোহাম্মদ জিল্লুর রহমান। সমাবেশে উপস্থিত প্রান্তিক কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষকদের এত বড় একটি কর্মসূচিতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে কৃষিখাতকে সব ধরণের মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে মুক্ত করে উৎপাদিত ফসলের সঠিক ও ন্যায্য মূল্য সরাসরি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হরিণাকুণ্ডুতে কৃষক সমাবেশ: প্রটোকল জটিলতায় ডিসি ও দলীয় ব্যস্ততায় আসেননি অতিথিরা, জনমনে তীব্র ক্ষোভ

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top