রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা ও ডিআইজি, রাজশাহী রেঞ্জের সহধর্মিণী মিসেস শামীম আরা হক।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করা সম্ভব।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

এ সময় আমন্ত্রিত অতিথি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top